রংপুর সিটি নির্বাচনে রাতেও চলছে ভোটগ্রহণ, ১০ কেন্দ্রে লাঙ্গল এগিয়ে - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৩৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রংপুর সিটি নির্বাচনে রাতেও চলছে ভোটগ্রহণ, ১০ কেন্দ্রে লাঙ্গল এগিয়ে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ২৭, ২০২২ ৭:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ২৭, ২০২২ ৭:২৭ অপরাহ্ণ

 

রংপুর সিটি করপোরেশনের নির্বাচনে ভোটগ্রহণের আনুষ্ঠানিক সময় পার হলেও চলছে ভোটগ্রহণ। বিকেল সাড়ে চারটার পরও অনেক ভোটার লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। ঢাকার নির্বাচন ভবন থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, ইভিএমে ধীর গতির কারণে ভোটগ্রহণে সময় লাগছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে ভোটগ্রহণের আনুষ্ঠানিক সময়সীমা পার হওয়ার পর সাংবাদিকদের এ কথা জানান সিইসি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ভোটার উপস্থিতি ব্যাপক ছিল। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলকও হয়েছে।’

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘তুলনামূলকভাবে ইভিএমটা ব্যালটের চেয়ে স্লো। এখনো অনেক লোক লাইনে দাঁড়িয়ে আছে। এটা শেষ হতে রাত সাতটা আটটা হতে পারে। চারটা পর্যন্ত ৫০ থেকে ৫৫ শতাংশ হয়েছে বলে অনুমেয়। ধীর গতি দুটো কারণে হয়। ভোটার উপস্থিতি বেশি হলে হয়। এর ইতিবাচক দিক আছে। ইভিএমের সমস্যা সব সময় একই। এখানে ভোটার উপস্থিতি বেশি হয়েছে।’

রংপুর সিটি কর্পোরেশনের ১০ কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়েছে। এতে এগিয়ে আছেন লাঙ্গল প্রতিকে ভোটপ্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাফ। তিনি ৫০৫৬টি ভোট পেয়েছেন। লতিফুর রহমান মিলন হাতি মার্কা নিয়ে ১৩০৮টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। আওয়ামী লীগের অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া পেয়েছেন ৫১৮টি ভোট।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ