মেট্রোরেলে টিকিট বিক্রয় মেশিন সাময়িকভাবে বিকল - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৭, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মেট্রোরেলে টিকিট বিক্রয় মেশিন সাময়িকভাবে বিকল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৯, ২০২২ ৬:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৯, ২০২২ ৬:০৩ অপরাহ্ণ

 

মেট্রোরেলে টিকিট বিক্রয় মেশিন (ভেন্ডিং মেশিন) সাময়িকভাবে বিকল হয়ে গেছে। ৮টা ৩৫ মিনিটে যাত্রীরা প্রবেশ করে টিকিট কাটা শুরু করলে কিছুক্ষণ পর মেশিনটি বিকল হয়ে যায়। নির্দেশনায় বলা হয়, টিকিট অফিসে যোগাযোগ করতে।

লতিফুল ইসলাম নামে এক যাত্রী বলেন, আমি টিকেটের জন্য টাকা প্রবেশ করালেও ফিরতি টাকা বা টিকেট পাচ্ছি না। বাধ্য হয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট নিচ্ছি। প্রথম দিনেই টিকিট সিস্টেমের এই বিষয়টি ভালো লাগলো না। লেটেও ঢুকলাম, এখন টিকিটেও সমস্যা।

মেট্রোরেলের অতিরিক্ত স্টেশন কন্ট্রোলার সোহেল রানা বলেন, কারিগরী ত্রুটিতে টিকিট ভেন্ডিং মেশিন আপাতত বন্ধ আছে। ভেতরে কাজ চলছে। আশা করছি দ্রুতই ঠিক হয়ে যাবে।

এ সময় ম্যানুয়ালি টিকিট কাটার অনুরোধ করেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ