ফুটবলের কিংবদন্তি পেলের মৃত্যুতে তারেক রহমান-এর শোক - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৫২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফুটবলের কিংবদন্তি পেলের মৃত্যুতে তারেক রহমান-এর শোক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ৩১, ২০২২ ১:২০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ৩১, ২০২২ ১:২০ পূর্বাহ্ণ

 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ফুটবল কিংবদন্তি ব্রাজিলের এডসন অরান্তেস দো নাসিমেন্ত পেলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিসেম্বর ৩০, ২০২২, এক শোকবার্তায় জনাব তারেক রহমান বলেন, “কিংবদন্তি ফুটবলার এডসন অরান্তেস দো নাসিমেন্ত পেলে বিশ্বের ফুটবল প্রেমীদের হৃদয়ে চির স্মরণীয় হয়ে থাকবেন, কীর্তিমানের মৃত্যু নেই। তিনি চিরদিনের মত শারিরীকভাবে পৃথিবী থেকে বিদায় নিলেও তার কীর্তিই তাঁকে অমর করে রাখবে। প্রায় সকল ক্রীড়া বোদ্ধার কাছেই তিনি সর্বকালের সেরা ফুটবলার। তিনি ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপজয়ী একমাত্র ফুটবলার। যুগে যুগে তার ক্রীড়ানৈপূণ্য ও চমকপ্রদ কৌশল ভবিষ্যৎ ফুটবল খেলোয়াড়দের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। পেলে এমন একজন খেলোয়ার যার জনপ্রিয়তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছে এবং পড়বে। ফুটবলের ইতিহাসে অতুলনীয় এই ব্রাজিলিয়ান খেলোয়ার।”
জনাব তারেক রহমান এই ফুটবল মহানায়কের আত্মার শান্তি কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ