কিছু রাজনৈতিক দল ভয়ে জামায়াতকে উগ্রবাদী চিহ্নিত করতে ব্যস্ত : কর্নেল অলি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কিছু রাজনৈতিক দল ভয়ে জামায়াতকে উগ্রবাদী চিহ্নিত করতে ব্যস্ত : কর্নেল অলি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ৩১, ২০২২ ৩:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ৩১, ২০২২ ৩:৪০ অপরাহ্ণ

 

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল ড. অলি আহমদ (বীর বিক্রম) বলেছেন, অতি দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি কিছু কিছু তথাকথিত মুসলমান ইসলামিক দলগুলোকে উগ্রবাদী দল হিসেবে চিহ্নিত করে। কোনো মুসলমান যদি দাঁড়ি রাখে, নিয়মিত নামাজ আদায় করে, আল্লাহর কাছে প্রার্থনা করে, সে কখনো উগ্রবাদী হতে পারে না। আজ শনিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

কর্নেল অলি আহমদ বলেন, ইসলাম ধর্ম উগ্রবাদী শিক্ষা দেয় না বরং বিনয়ী এবং ভদ্রতার শিক্ষা দেয়। কিছু কিছু রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর ভয়ে আতঙ্কিত আছে এবং তারাই এই দলটিকে উগ্রবাদী দল হিসেবে চিহ্নিত করার কাজে ব্যস্ত আছেন। দয়া করে সরকার পতনের আন্দোলনে ঐক্যবদ্ধ হন।

তিনি আরও বলেন, সরকারবিরোধী আন্দোলনরত দলগুলো একে অন্যের বিরুদ্ধচারণ করা বন্ধ রাখুন। আমাদের লক্ষ্য একটাই নিশিরাতের অবৈধ সরকার ও ভোট ডাকাতদের বিরুদ্ধে অবস্থান এবং তাদের বিদায়। তদস্থলে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করে, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা। তাদের মাধ্যমে দেশের ন্যায়বিচার, সুষ্ঠু ও অবাধ নির্বাচন ব্যবস্থা করা। দেশের জনগণকে নির্যাতন-নিপীড়ন এবং অসহনীয় যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া।

ড. অলি বলেন, বর্তমান অর্থনৈতিক অবস্থা থেকে উত্তোরণ, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন করা। এ কাজগুলো সম্পন্ন করার কর্মসূচি পালন করতে গিয়ে বিএনপির সহযোগিতায় আমাদের সঙ্গে জামায়াতে ইসলামী বাংলাদেশ গতকাল কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। তাদের উপরে পুলিশের নির্বিচারে গুলিবর্ষণ এবং লাঠিচার্জ গণতন্ত্র এবং মানবাধিকারের পরিপন্থি।

সবাই নিজ নিজ জায়গা থেকে মানবতার পরিচয় দিয়ে সবার প্রতি সমান আচরণ করবেন তিনি আশা প্রকাশ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ