পরীমণিকে নিয়মিত মারধর করতেন রাজ! - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পরীমণিকে নিয়মিত মারধর করতেন রাজ!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ১, ২০২৩ ৬:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ১, ২০২৩ ৬:০৬ অপরাহ্ণ

 

বাংলা সিনেমার অন্যতম আলোচিত তারকা দম্পতি পরীমণি ও অভিনেতা শরিফুল রাজের সংসারে বয়ে যাচ্ছে ঝড়। একই সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তও নিয়ে নিয়েছেন পরীমণি। বিচ্ছেদের পথেই হাঁটছেন তারা। শনিবার (৩১ ডিসেম্বর) রাত পৌনে ১টার দিকে পরীমনি নিজেই তার ফেসবুক অ্যাকাউন্টে এই ঘোষণা দিয়েছেন।

এরপরে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন- রাজের বাসা থেকে বের হয়ে এসেছেন তিনি। খুব শিগগিরেই ডিভোর্স লেটার পাঠাবেন এ নায়িকা। এরপরে গতকাল রাতে বিছানায় রক্তে পরে থাথা ছবি পোস্ট করে পরীমণি জানান দেন- সংবাদ সম্মেলন করবেন তিনি। কিন্তু রোববার সংবাদ সংম্মেলন না বরং নিজের ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়ে জানান দেন রাজের বাসা থেকে বের হয়ে এসেছেন আর কেনই বা রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি।

পরীমণি তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন- একটা সম্পর্কে পুরোপুরি সিরিয়াস বা খুব করে না চাইলে একটা মেয়ে, বাচ্চা নেয়ার মতো এত বড় সিদ্ধান্ত নিতে পারে না কখনোই। আমার জীবনের সবটুকু চেষ্টা যখন এই সম্পর্কটাকে ঠিকঠাক টিকিয়ে রাখা তখনই আমাকে পেয়ে বসা হলো। যেন, শত কোটি বার যা ইচ্ছে তাই করলেও সব শেষে ওই যে আমি মানিয়ে নেই এটা রিতিমতো দারুন এক সাংসারিক সুত্র হয়ে দাঁড়ালো।

নায়িকা আরো লেখেন- আমি জোর দিয়ে বলতে পারি আমাদের এই সম্পর্ক এত দিন আমার এফোর্টে টিকে ছিলো শুধু। কিন্তু বারবার গায়ে হাত তোলা পর্যায়ে পৌছালে কোন সম্পর্কই আর সম্পর্ক থাকেনা। স্রেফ বিষ্ঠা হয়ে যায়। রাজ্যের দিকে তাকিয়ে বার বার সব ভুলে যাই। সব ঠিক করার জন্যে পরে থাকি। কিন্তু তাতে কি আসলেই আমার বাচ্চা ভালো থাকবে! না। একটা অসুস্থ সম্পর্ক এত কাছে থেকে দেখে দেখে ও বড় হতে পারে না। তাই আমি, রাজ্য এবং রাজের মঙ্গল এর জন্যেই আলাদা হয়ে গেলাম।

রাজের প্রতি ভালোবাসা এবং তাকে সতর্ক করে পরীমণি বলেন- রাজ এখন শুধু আমার প্রাক্তন’ই না, আমার ছেলের বাবাও। তাই রাজ্যের বাবার সন্মান রাখতে পাবলিকলি আর বাকি কিছু বলছি না আমি। তবে আমার উপর তার আর তার পরিবারের কোন অসুস্থ আচরন বা হার্মফুল কিছু করার চেষ্টা করলে আমি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবো।

সাংবাদিকদের উদ্দেশ্যে পরীমণি অনুরোধ করে বলেন- সম্মানিত গণমাধ্যমকর্মী যারা রয়েছেন আপনারা নিশ্চই আমার মানসিক অবস্থা বুঝতে পারবেন আশা করছি। আমাকে একটু সময় দিন। শারীরিকভাবেও আমি বিধ্বস্ত।

সবশেষে তাদের সন্তান রাজ্যর ভবিষ্যৎ নিয়ে আক্ষেপ করে পরীমণি লিখেন- রাজ্য তার বাবা মাকে একসাথে নিয়ে বড় হতে পারলো না এর থেকে কষ্টের আর কি হতে পারে আমার কাছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ