দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে চক্রান্ত চলছে : চরমোনাই পীর - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে চক্রান্ত চলছে : চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ১, ২০২৩ ১১:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ১, ২০২৩ ১১:৫৬ অপরাহ্ণ

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে চক্রান্ত চলছে। ইসলাম ও ইসলামী তাহজীব-তামাদ্দুনকে ধ্বংসে একটি চক্র উঠেপড়ে লেগেছে। সেজন্য ইসলামী শিক্ষা ধ্বংস করে হিন্দুত্ববাদ ও ধর্মহীন জাতি হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে।

আজ রোববার সকালে রাজধানীর একটি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শুরা অধিবেশনে সভাপতির বক্তব্যে চরমোনাই পীর এসব কথা বলেন।

তিনি শিক্ষা সিলেবাসে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জানিয়ে বলেন, ভোটের অধিকার রক্ষাকে কেন্দ্র করে যে জাতির মুক্তিযুদ্ধ হয়েছিলো সেই জাতি স্বাধীনতার ৫২ বছর পরেও ভোটাধিকার আদায়ে লড়াই করছে এবং চেয়ে হতাশাজনক আর কিছু হতে পারে না। কিন্তু বাস্তবতা হলো ভোটাধিকার চাওয়াও যেনো আজ অন্যায়। এই অবস্থা আর চলতে পারে না। তিনি সকলকে লোভ লালসা পরিহার করে একনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান।

দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের সঞ্চালনায় শুরা অধিবেশনে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতা মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মাওলানা আব্দুল আঊয়াল, আল্লামা আব্দুল হক আজাদ, ইউনুছ আহমাদ, আল্লামা নূরুল হুদা ফয়েজী, খন্দকার গোলাম মাওলা, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, ডা. জহুরুল হক, অধ্যাপক ডা. আক্কাস আলী সরকার, শেখ আতিয়ার রহমান, ড. মাওলানা বেলাল নূর আজিজী, আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, কেএম আতিকুর রহমান, মুফতী সৈয়দ এছহাক আবুল খায়ের প্রমুখ।

চরমোনাই পীর বলেন, দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া যায় না। জনতার ভোট ও ভোটের অধিকার যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। সেজন্য সংগঠনকে তৃণমূলে সংগঠিত করতে হবে। কেন্দ্রে কেন্দ্রে প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে। দেশের মানুষের খাদ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, দায়িত্বশীলদেরকে নীতি ও আদর্শের প্রতি অটল ও অবিচল থেকে এগিয়ে চলতে পারলে বিজয় আমাদের সুনিশ্চিত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ