নোরা ফাতেহির প্রেমে পড়েছেন আরিয়ান খান! - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নোরা ফাতেহির প্রেমে পড়েছেন আরিয়ান খান!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ৪, ২০২৩ ৮:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ৪, ২০২৩ ৮:৫৬ অপরাহ্ণ

 

কানাডিয়ান অভিনেত্রী নোর ফাতেহির প্রেমে পড়েছেন কিং খানের ছেলে আরিয়ান খান। এই খবরে তোলপাড় শোবিজ অঙ্গন। সামাজিক নেটওয়ার্ক সংহতি রেডিটের দাবি যে আরিয়ান ও নোরার সম্পর্কই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিন্তু ফ্যানদের দাবি যে এই খবর মোটেও সত্য নয়। জল্পনা জমাট বেঁধেই খবরের আকার নিয়েছে বলে দাবি অনেকের। এমনকি অনেকেই আরিয়ান খানকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘এসব কী! বড় হও প্লিজ।’

এক রেডিট ব্যবহারকারীর দাবি, আরিয়ান খান ও নোরা ফতেহির মধ্যে প্রেম গড়ে উঠেছে। দুটো ছবিকে কেন্দ্র করে এই খবর আরও ভাইরাল হয়ে উঠেছে। এক নারী ফ্যান নোরার সঙ্গে একটি ছবি তুলেছে। সেই নারী ফ্যান ছবি তুলেছেন শাহরুখপুত্র আরিয়ান খানের সঙ্গে। দুটো লোকেশনই এক।

এক ব্যক্তি লিখেছেন, ‘হঠাৎ করেই নোরা করণ জোহর ও তার আশেপাশের লোকজনের কাছের লোক হয়ে উঠেছে। এমনকি সম্প্রতি আরিয়ান ও নোরাকে একসঙ্গে ডিনারে যেতেও দেখা গেছে। দুবাইয়ে করণের বর্ষবরণের পার্টিতেও দেখা গিয়েছিল নোরাকে।’

একদিকে যেমন এই ছবি দেখে একদল নেটিজেন তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করছেন। অন্যদিকে একদল নেটিজেনের মতামত, তারা একসঙ্গে পার্টি করতেই পারে। তা বলে ৩০ বছরের নোরা ২৫ বছরের আরিয়ানের সঙ্গে সম্পর্কে রয়েছেন, একথা মানা যায় না।

অনেকেই লিখেছেন, ‘প্লিজ বড়দের মতো ভাবো। দুজনকে একসঙ্গে দেখা গেলেই কি তারা প্রেম করছে?’ অন্য একজন লেখেন,‘এর থেকে কিছুই প্রমাণ হয় না’। প্রসঙ্গত, আরিয়ান ব্যস্ত তার আগামী ছবি নিয়ে। বলিউডে ডেবিউ করতে চলেছেন আরিয়ান। অভিনেতা নয়, পরিচালক হিসেবেই বলিউডে পা রাখছেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ