সরকার একজন আমলাকে রাষ্ট্রপতি বানানোর পদক্ষেপ নিচ্ছেন: ড. জাফরুল্লাহ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১৮, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার একজন আমলাকে রাষ্ট্রপতি বানানোর পদক্ষেপ নিচ্ছেন: ড. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ৭, ২০২৩ ৩:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ৭, ২০২৩ ৩:৪৫ অপরাহ্ণ

 

সরকার একজন রাজনীতিবিদকে রাষ্ট্রপতি না বানিয়ে একজন আমলাকে রাষ্ট্রপতি বানানোর পদক্ষেপ নিচ্ছেন বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, ‘সরকার মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত করার প্রতারণা করছেন। অনেকে বলতে পারে এর প্রমাণ কি। প্রমাণটা খুব সোজা, রাষ্ট্রপতি নির্বাচন। এই রাষ্ট্রপতি মৃদু ভাষী, মুক্তিযোদ্ধা এবং আমলা। দীর্ঘদিন সরকারের সঙ্গে সম্পৃক্ত এই আমলাকে (সেই ব্যাক্তিকে) যদি রাষ্ট্রপতি বানানো হয়, তাহলে তিনি সহজে টেলিফোনের মাধ্যমে সকল ডিসি সাহেব থেকে শুরু করে ওসি সাহেব পর্যন্ত তিনি সহজে যোগাযোগ করতে পারবে।

শনিবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে ৭ জানুয়ারি ফেলানী হত্যা দিবস উপলক্ষ্যে ‘সীমান্তে বিএসএফের গুলি থামবে কবে’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভাটির আয়োজন করে আগ্রাসন প্রতিরোধ জাতীয় কমিটি।

একজন রাজনীতিবিদের কিছুটা হলেও বিবেক থাকে কিন্তু আমলাদের কোনো বিবেক থাকে না জানিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘তারা সরকারের স্থূতী (দালালী) করে বেঁচে থাকেন। এর মাধ্যমে তারা সচিব থেকে সিনিয়র সচিব হয় এবং এর পরে তারা আইএমএফ এ যায়। সুতরাং এই লাভের আশায় আমলারা সরকারের খাদেমদারি করতে থাকে। আর এই সব ব্যাক্তিই হবে রাষ্ট্রপতি।

সরকার নির্বাচন নিয়ে একটা ভয়ানক পরিকল্পনা করছেন উল্লেখ করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘একটা নিয়ম আছে সরকারি বেতন ভাতা নিয়ে কেউ তিন বছরের মধ্যে রাজনীতিতে আসতে পারবেন না। কিন্তু এইচটি ইমাম সাহেব মারা গেছেন তার জায়গায় এমন একজনকে নিয়োগ দিচ্ছেন যিনি কয়েক দিন আগেও কেবিনেট সেক্রেটারি ছিলেন। যিনি চাইলেই যেকোন কেবিনেট সেক্রেটারি এবং ওসি সাহেবদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন। সুতরাং এটাই প্রমাণিত করে সরকার নির্বাচন নিয়ে একটা ভয়ানক পরিকল্পনা করছেন। এবার আর দিনের ভোট রাতে হবে না। ভোর বেলায় ৬০-৭০ ভাগ ভোট হবে ওসি সাহেব ও আমলাদের দিয়ে। বাকি ৩০ ভাগ হবে সকাল নয়টার পর। এইটা কি আমরা মেনে নিতে পারি। এর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে।’

আগামী নির্বাচনে সরকারকে প্রতিহত করতে বিরোধী দলগুলোকে লক্ষাদিক ভলেন্টিয়াররা নিয়োগের পরামর্শ দিয়ে গণ স্বাস্থের এই প্রতিষ্ঠাতা বলেন, ‘বিরোধীদলগুলো বলছে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না বললেই তো হলো না। এটাকে প্রতিহত করতে হবে। কিন্তু সরকার তো নির্বাচন করে যাবে। তাহলে এজন্য আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। লক্ষাদিক ভলেন্টিয়ার নিয়োগ দিয়ে এদেরকে ট্রেনিং দিতে হবে। যাতে করে তারা সারারাত্রী ভোট কেন্দ্র পাহাড়া দিতে পারে। যাতে করে তারা কোনো ধরনের চক্রান্ত কার্যকর না করতে পারে।’

ফেলানী হত্যার প্রতিবাদে ভারতীয় হাই কমিশনের সামনের রাস্তাটি ফেলানীর নামে নামকরণের জন্য ঢাকার উত্তরের মেয়রের প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। একই সঙ্গে লক্ষাধিক রোহিঙ্গাদের ভারতে প্রেরণেরও সুপারিশ করেন তিনি।

সভাটির সভাপতিত্ব করেন লেবার পা‌র্টির চেয়ারম‌্যান ড. মোস্তাফিজুর রহমান ইরান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ