এবার অমর একুশে বইমেলার উদ্বোধনে এবার সশরীরে থাকবেন প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১৮, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এবার অমর একুশে বইমেলার উদ্বোধনে এবার সশরীরে থাকবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ২১, ২০২৩ ৬:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ২১, ২০২৩ ৬:১৯ অপরাহ্ণ

 

এবার অমর একুশে বইমেলার উদ্বোধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশরীরে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে বইমেলার কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এবার সশরীরে উপস্থিত হয়ে বইমেলার উদ্বোধন করবেন। এখন পর্যন্ত এমন সিদ্ধান্তই রয়েছে। তিনি ১ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে মেলায় যাবেন। এরপর উদ্বোধন ও পরিদর্শনের পর আমরা সবার জন্য বইমেলা উন্মুক্ত করে দেব।

কে এম খালিদ আরো বলেন, বইমেলাকে সার্বক্ষণিক মনিটরিংয়ে রাখা হবে। এ ছাড়া বইমেলার একটি নীতিমালা রয়েছে। এখানে যারা অংশ নেবেন, তাদের সবাইকে সে নীতিমালা মেনেই অংশ নিতে হবে। এ ছাড়া একটি মনিটরিং কমিটি করা হয়েছে। এর মাধ্যমে যেসব প্রতিষ্ঠান এ নীতিমালার বাইরে যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বইমেলায় সাত সদস্যের এ টাস্কফোর্সের একটি কমিটি থাকবে।

এবারের বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে ৪৭২টি প্রতিষ্ঠান ও ৭১০টি ইউনিট এবং বাংলা একাডেমিতে ১০৩টি প্রতিষ্ঠান ও ১৪৭টি ইউনিট অংশ নিচ্ছে। এ ছাড়া প্যাভিলিয়ন রয়েছে ৩৪টি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ