পদত্যাগ করুন, পদত্যাগ করে সংসদকে বিলুপ্ত করুন, : সরকারকে ফখরুল - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পদত্যাগ করুন, পদত্যাগ করে সংসদকে বিলুপ্ত করুন, : সরকারকে ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ২৮, ২০২৩ ১১:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ২৮, ২০২৩ ১১:২৬ অপরাহ্ণ

 

সরকারকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অনেক হয়েছে এবার বিদায় হন। জনগণের রক্ত শোষণ করে খেয়েছেন, এবার বিদায় হন। পদত্যাগ করুন, পদত্যাগ করে সংসদকে বিলুপ্ত করুন, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করুন। যেই তত্ত্বাবধায়ক সরকার নতুন কমিশন গঠন করবে, সেই নির্বাচনে জনগণ তাদের প্রতিনিধিত্ব নির্বাচন করবে।

শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি স্বাধীনচেতা। বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি দেশপ্রেমিক। ১৯৭১ সালে জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে তারা যুদ্ধ শুরু করেছিল। পরবর্তীকালে ৯০ সালে স্বৈরাচার এরশাদের হাত থেকে গণতন্ত্র রক্ষা করেছিলেন বেগম খালেদা জিয়া। আজ আবার ফ্যাসিবাদকে হটানোর জন্য সামগ্রিক লড়াই শুরু হয়েছে। এই লড়াই শুধু বিএনপির লড়াই নয়; এটা বিরোধী দলের নয়, এটা জনগণের লড়াই।

মির্জা ফখরুল আরো বলেন, আজ জনগণের সমস্ত অধিকারকে কেড়ে নেয়া হয়েছে। স্বাধীন দেশের নাগরিকত্ব থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে।

‘পদযাত্রা নয়, বিএনপির মরণযাত্রা শুরু হয়েছে’ বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এ ধরনের কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। এগুলো জনগণের সাথে তামাশা ছাড়া আর কিছু নয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ