যাত্রাবাড়িতে বিএনপির পদযাত্রায় অংশ নিতে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জানুয়ারি ৩০, ২০২৩ ৪:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জানুয়ারি ৩০, ২০২৩ ৪:২৪ অপরাহ্ণ

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র পদযাত্রা কর্মসূচিতে যোগ দিতে যাত্রাবাড়ি’র আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। সোমবার (৩০ জানুয়ারি) দুপুর দুইটায় রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে এ পদযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। কর্মসূচিতে অংশ নিতে দুপুর ১২টার পর থেকেই নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। পদযাত্রা কর্মসূচি যাত্রাবাড়ী থেকে শুরু হয়ে শ্যামপুর গিয়ে শেষ হবে।
জানা যায়, পদযাত্রায় অংশ নিবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আবদুস সালাম, সঞ্চালনা করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।
এরআগে গত বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ পদযাত্রা কর্মসূচির ঘোষণা দেন।
জনতার আওয়াজ/আ আ