জাতীয় মানবাধিকার সমিতির বগুড়া জেলা কমিটি অনুমোদন - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় মানবাধিকার সমিতির বগুড়া জেলা কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩১, ২০২৩ ২:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩১, ২০২৩ ২:৫৯ অপরাহ্ণ

 

জাতীয় মানবাধিকার সমিতির বগুড়া জেলার সভাপতি (নরহাট্টা ইউপি চেয়ারম্যান) আলহাজ্ব আব্দুর রহিম ও সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক আলহাজ্ব জাহিদ ইকবাল জিতু কে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভূক্ত করে ১২ সদস্য বিশিষ্ট (আংশিক) বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি বগুড়া জেলা কমিটি অনুমোদন করা হইল।
সভাপতি চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার, সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু রায়হান, সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম (আরমান), সিনিয়র যুগ্ম সম্পাদক ডাঃ এ এস এম রায়হান, সাংগঠনিক সম্পাদকঃ মোঃ আসিফ মাহমুদ, দপ্তর সম্পাদক মোঃ আল আমিন শেখ, প্রচার সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, অর্থ সম্পাদক, মোঃ ইমাম হোসেন রকি, কার্যনিবাহী সদস্য মোঃ আলমগীর হোসেন, মোঃ মানিক মিয়া মন্ডল, মাহমুদুল হাসান, মোঃ রায়হানুর সিদ্দিক।
৩০ জানুয়ারি ২০২৩ সোমবার বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল ও সাংগঠনিক সম্পাদক লায়ন আল-আমিন আগামী ৬ মাসের জন্য আংশিক কমিটি অনুমোদন করেন এবং ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য দায়িত্বপ্রাপ্ত নতুন কমিটিকে নির্দেশ প্রদান করেন।
এছাড়াও নেতৃবৃন্দ কুমিল্লা জেলা কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং আগামী ১ মাসের মধ্যে নতুন কমিটি ঘোষণার সিদ্ধান্ত প্রদান করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ