মেয়ে মালতীর মুখ দেখালেন প্রিয়াঙ্কা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মেয়ে মালতীর মুখ দেখালেন প্রিয়াঙ্কা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩১, ২০২৩ ৩:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩১, ২০২৩ ৩:০৭ অপরাহ্ণ

 

অবশেষে মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসের মুখ প্রকাশ্যে আনলেন আন্তর্জাতিক অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। জোনাস ব্রাদার্সের সঙ্গে ‘হলিউড ওয়াক অফ ফেম স্টার’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। এই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রিয়াঙ্কার স্বামী তথা পপ তারকা নিক জোনাসও। সেখানেই মেয়ে সহ ক্যামেরাবন্দি হয়েছেন প্রিয়াঙ্কা।

অনুষ্ঠানে মেয়েকে কোলে নিয়ে দর্শক আসনের প্রথম সারিতে বসেছিলেন অভিনেত্রী। প্রিয়াঙ্কা পরেছেন কফি রঙের পোশাক। মালতী মেরি চোপড়া জোনাসকে দেখা গেছে ক্রিম রঙের সোয়েটারে।

ইনস্টাগ্রামে ইভেন্টের একটি ছবি এবং একটি ভিডিও শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। সেখানেই মালতীর মুখ স্পষ্ট দেখা গিয়েছে।

ক্যাপশনে প্রিয়াঙ্কা, ‘তোমাকে নিয়ে খুব গর্বিত আমার ভালোবাসা। শুভেচ্ছা জোনাস ব্রাদার্সকে।’

ভিডিওতে দেখা গেছে, মায়ের কোলে বসে এদিক সেদিক তাকাচ্ছে মালতী। কখনও প্রিয়াঙ্কার ব্যাগ নিয়ে খেলতে ব্যস্ত সে। মেয়েকে আগলে রেখেছেন অভিনেত্রী।

২০১৮ সালে ডিসেম্বরে রাজস্থানে সাত পাকে বাঁধা পড়েন নিক-প্রিয়াঙ্কা। ২০২২ সালের ১৫ জানুয়ারি তাদের কোল আলো করে আসে কন্যাসন্তান মালতী। সারোগেসির মাধ্যমে নিক-প্রিয়াঙ্কার মেয়ের জন্ম হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ