আমরা এই অবৈধ সরকার পতনের আন্দোলন শুরু করব - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমরা এই অবৈধ সরকার পতনের আন্দোলন শুরু করব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৩ ২:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৩ ২:২৬ অপরাহ্ণ

 

আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু ঘন্টা বেজে গেছে। আর বেশি দেরি নাই, আমরা এই অবৈধ সরকার পতনের আন্দোলন শুরু করব ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

শ‌নিবার (১১ ফ্রেরুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ’র আয়োজনে, গ্যাস বিদ্যুৎ, চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ফ্যাসিস্ট সরকারের পদত্যাগসহ ১৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রতিবাদী পদযাত্রার লক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তি‌নি এসব কথা ব‌লেন।

মান্না বলেন, এই সরকার সম্পূর্ণ ব্যর্থ। ১৪ বছর ধরে ক্ষমতায় আছে শুধু ধান্দাই করে গেছে। দেশের টাকা পাচার হতে হতে দেশ ফোকলা হয়ে গেছে। দেশের অর্থনীতি একেবারে ধ্বংসের দাঁড় গোড়ায়। প্রধানমন্ত্রী বলেন, আগামীতে নাকি আর কোন অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে না। উনি অনির্বাচিত হয়ে আর ক্ষমতায় থাকতে পারবেন না। উনার কথাই উনি বলেছে।

তি‌নি ব‌লেন,আওয়ামী লীগ সরকার চোর, ভোট ডাকাত। মানুষ হত্যা করে গুম করে। যদি জনগণের প্রতি ন্যূনতম ভালোবাসা থাকতো তাহলে এইভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়াতে পারত না। আমরা এই সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি এই লড়াইয়ে এই অবৈধ সরকারের পতন হবে।

তি‌নি ব‌লেন, শেখ হাসিনার ইভিএম মানি না, ভোট চুরি মানি না। একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ভালো নির্বাচন হবে। আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু ঘন্টা বেজে গেছে। আর বেশি দেরি নাই, আমরা এই অবৈধ সরকার পতনের আন্দোলন শুরু করব।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, এই সরকারের পেটুয়াবাহিনী গুন্ডাবাহিনী দিয়ে সারাদেশে নেতাকর্মীদের উপর হামলা শুরু করেছে। এখন নির্বাচনে হিরো আলমকে গ্রহণ করারও সাহস করে না। হিরো আলমের চ্যালেঞ্জ ওবায়দুল কাদেরের গ্রহণ করার সাহস নেই। হিরো আলমকে স্যার বলতে হবে এই জন্য তাকে নির্বাচিত হতে দেন নাই।

তি‌নি ব‌লেন, আপনারা এদেশের প্রজাতন্ত্রের কর্মচারী আপনারা জনগণকে সম্মান করতে শিখুন। এই সরকার পুরো দেশ নিয়ে ছিনিমিনি খেলছে। একটা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে পারলে আর কিছু লাগে না। আবার ক্ষমতায় থাকার স্বপ্নে বিভোর আছেন আপনাদের স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যাবে।

তি‌সি আরো ব‌লেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে। সরকারকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করার পরে আমরা একটা অন্তরবর্তীকালীন সরকার গঠন করবো। আগামী নির্বাচন হবে গণতন্ত্রের রূপান্তরের নির্বাচন। এই সরকার এখন আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে দমন পিরনের পথ বেছে নিয়েছে। এই সরকারকে ধাওয়া দেওয়ার জন্য জনগণ প্রস্তুত হয়ে গেছে। যুগপৎ আন্দোলন নিয়ে অচিরেই একটা অভিন্ন দাবি নিয়ে আন্দোলন আরো জোরদার হবে।

সমা‌বে‌শে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্রসংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের সভাপতি রফিকুল ইসলাম বাবলু, গনঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক জনাব রাশেদ খান সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ