কেয়ারটেকার সরকারের আবির্ভাব হয়েছিল নির্বাচনে কারচুপি করার জন্য: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৩ ৫:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৩ ৫:১৭ অপরাহ্ণ

কেয়ারটেকার সরকার আর ফিরে আসবে না উল্লেখ করে আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, এ দেশে কেয়ারটেকার সরকারের আবির্ভাব হয়েছিল বিএনপির দুঃশাসন ও নির্বাচনে কারচুপির করার জন্য। যখন কেয়ারটেকার সরকারের বিরুদ্ধে মামলা হলো, তখন হাইকোর্ট বলল কেয়ারটেকার সরকার সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ নয়। তাই হাইকোর্ট কেয়ারটেকার সরকারকে বাতিল করে দেয়। সংবিধানে যেভাবে আছে সেভাবে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।
রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আধুনিকায়নের নতুন অভিযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রেসক্লাব সংলগ্ন সদর হাসপাতাল স্টাফ নার্স মাঠে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপির দাবী হল সবমানি তবে তালগাছ আমার। এছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয়া আদালতের চলমান পরিস্থিতি কথা উল্লেখ করে বলেন, ব্রাহ্মণবাড়িয়া আদালতে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছিল। বর্তমানে তা সমাধান হয়েছে। আশা করছি আইনজীবীরা আগামীকালই আদালতে ফিরেব।
এতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নব নির্বাচিত এমপি উকিল আব্দুস সাত্তার ভুইয়া, সংরক্ষিত নারী সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার, পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন, পৌর মেয়র মিসেস নায়ার কবির। স্বাগত বক্তব্য রাখবেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের বিগত কমিটির সদস্য সচিব জাবেদ রহিম বিজন।
এর আগে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি রিয়াজউদ্দিন জামি ও সাধরাণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লার নেতৃত্বে ১১ সদস্যের কমিটি স্থানীয় সার্কিট হাউজে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
জনতার আওয়াজ/আ আ