মির্জা ফখরুল ইসলাম'র সঙ্গে বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দুই নেতার সাক্ষাৎ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মির্জা ফখরুল ইসলাম’র সঙ্গে বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দুই নেতার সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৪, ২০২২ ১০:০৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৪, ২০২২ ১০:০৯ পূর্বাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট
বিএনপির কেন্দ্রীয় দপ্তরে জায়গা পাওয়া দুই নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন
বিএনপির কেন্দ্রীয় দপ্তরে জায়গা পাওয়া দুই নেতা দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ওই দুই নেতা হলেন- শরিফুল ইসলাম এবং আব্দুস সাত্তার পাটোয়ারী।

বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে এই দুই নেতা মির্জা ফখরুলের বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জনতার আওয়াজকে এ তথ্য জানিয়েছেন।

বিএনপির কেন্দ্রীয় দপ্তরে জায়গা পাওয়া দুই নেতা দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন

তিনি বলেন, বৃহস্পতিবার সকলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে শরিফুল ইসলাম এবং আব্দুস সাত্তার পাটোয়ারী তাদের আশীর্বাদ নিয়েছেন।

এ বিষয়ে আব্দুস সাত্তার পাটোয়ারী বলেন, নতুন পদ আমার জন্য নতুন দায়িত্ব রূপে ধরা দিয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে আস্থা ও বিশ্বাস নিয়ে আমাকে নতুন পদে পদায়ন করেছেন, আমি আমার সামর্থ্যের সবটুকু দিয়ে সেটা পালন করার চেষ্টা করবো। সেই সঙ্গে আমার চেষ্টা থাকবে দলকে নিজের সবটুকু উজাড় করে দেওয়ার। আমি মনে করি আমাদের সামনে কঠিন থেকে কঠিনতর সময় অপেক্ষা করছে। ঠিক এমন একটি সময়ে দলের দপ্তরে কাজের সুযোগ আমার জন্য অবশ্যই একটি পরীক্ষা এবং অবশ্যই এই পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই।

বিএনপির কেন্দ্রীয় দপ্তরে জায়গা পাওয়া দুই নেতা দলের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেন

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ