মানুষের হৃদয়ে সোনার বাংলার স্বপ্ন বুনে গেছেন বঙ্গবন্ধু : পররাষ্ট্রমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মানুষের হৃদয়ে সোনার বাংলার স্বপ্ন বুনে গেছেন বঙ্গবন্ধু : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ১২:৩৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ১২:৩৬ পূর্বাহ্ণ

 

বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধু শুধু স্বাধীন দেশ দিয়ে যাননি, দেশকে শক্ত ভিতের ওপর রেখে যাননি; তিনি দেশের মানুষের হৃদয়ে সোনার বাংলার স্বপ্ন বুনে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশের মানুষ বহু কাঙ্ক্ষিত সেই সোনার বাংলার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।

আজ মঙ্গলবার ভোলার চরফ্যাশন উপজেলার ঐতিহ্যবাহী চরফ্যাশন সরকারি টি ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

চরফ্যাশনের উন্নয়নের ভূয়সী প্রশংসা করে ড. এ কে আব্দুল মোমেন বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। চরফ্যাশনে যে উন্নয়ন হয়েছে তাতে আমরা অভিভূত। আপনাদের নেতা আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের অক্লান্ত পরিশ্রমেই এমন উন্নয়ন সম্ভব হয়েছে। আজ এবং আগামী দিনেও এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সবাইকে মনোনিবেশ করতে হবে। খেলাধুলার চর্চার মাধ্যমে শরীর ও মন ভালো থাকে। একমাত্র খেলাধুলাই মাদকাসক্তির অভিশাপ থেকে যুবসমাজকে রক্ষা করতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চরফ্যাশন মনপুরার সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তানভীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আখতারুজ্জামান, ভোলা জেলা প্রশাসক তৌফিক ইলাহী চৌধুরী, ভোলা পুলিশ সুপার বিপিএম, পিপিএম মো. সাইফুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোহাম্মদ মোরশেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীতের পর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়। পরে ক্রীড়া প্রতিযোগিতায় স্কাউট ও বিদ্যালয়ের স্পোর্টস টিম মনোমুগ্ধকর কুচকাওয়াজ প্রদর্শন করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ