নিবিড় কুমারের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিবিড় কুমারের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ২:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ২:৪৯ অপরাহ্ণ

 

জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে গত সোমবার রাত সাড়ে ১১টায় কানাডায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত। বর্তমানে নিবিড় কুমারের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। খবরটি নিশ্চিত করেছেন বিশিষ্ট গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী।

জঙ্গী বলেন, ‘বিশ্বজিতের (কুমার বিশ্বজিৎ) সঙ্গে এই মাত্র কথা হয়েছে আমার। সে হাসপাতালেই আছে। আমাকে জানাল, নিবিড় এখন আগের চেয়ে ভালো আছে। এখনও আইসিইউতে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। বিশ্বজিৎ সকলের কাছে ছেলের জন্য দোয়া কামনা করেছে।’

দুর্ঘটনার পর অন্টারিও প্রাদেশিক পুলিশ (ওপিপি) জানিয়েছিল, টরেন্টোর হাইওয়ে ৪২৭–এর দুনদাস স্ট্রিট ওয়েস্টে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এ সময় গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল। সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে আগুন ধরে যায়।

ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে চারজনকে উদ্ধার করেন। গাড়ির পেছনের সিটে বসা দুজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। সামনের সিটে বসা শিক্ষার্থীকে উদ্ধার করে ট্রমা সেন্টারে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান।

দুর্ঘটনায় আরিয়ান আলম দীপ্ত, শাহরিয়ার খান ও অ্যাঞ্জেলা বারৈ নামের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। নিবিড় কুমার ছিলেন গাড়ির চালক। বাকিরা ছিলেন যাত্রী। দুর্ঘটনার কবলে পড়লে আরোহী দুইজন ঘটনাস্থলেই মারা যান।তৃতীয়জনকে হাসপাতালে নেয়ার পর মারা যান। নিবিড়কেও আশঙ্কাজনক অবস্থায় টরেন্টোর সেন্ট মাইকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ