তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বিএনপির সহায়তা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৩২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বিএনপির সহায়তা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ৭:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ৭:৩২ অপরাহ্ণ

 

তুরস্ক ভয়াবহ ভুমিকম্প বিপর্য়য়ে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ানকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি চিঠি ও বিএনপি পক্ষ থেকে জরুরি ঔষধ সামগ্রী ও শুকনো খাদ্য সামগ্রী হস্তান্তর করছেন বিএনপি স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয় কমিটি চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ ১৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা ৩ টা ১৫ মিনিটে ঢাকায় তুরস্ক দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স গুরহান বাতুহান এসব ত্রাণসামগ্রী গ্রহণ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি সদস্য শামা ওবায়েদ, বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ