এবার জেলায় জেলায় বিএনপির পদযাত্রা ২৫ ফেব্রুয়ারি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৩২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এবার জেলায় জেলায় বিএনপির পদযাত্রা ২৫ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ৬:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ৬:৩০ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি
আজ দেশব্যাপী মহানগর পদযাত্রা কর্মসূচি থেকে
চলমান গণ-আন্দোলনের নিম্নোক্ত পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়েছে
★ বিদ্যুৎ, গ্যাস এবং চাল, ডাল, তেল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি ও দমণ-নিপীড়ণের প্রতিবাদে,
এবং
★ দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি ও
★ গণ-বিরোধী ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে-
১০ দফা দাবীতে-
আগামী ২৫ ফেব্রুয়ারী, শনিবার, দেশব্যাপী সকল জেলায় পদযাত্রা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ২৫ ফেব্রুয়ারী দেশব্যাপী জেলা পর্যায়ে পদযাত্রা সফল করে গণবিরোধী সরকার সৃষ্ট জনদুর্ভোগের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবী আদায়ে চলমান গণ-আন্দোলন সফল করার আহ্বান জানিয়েছেন ।
উল্লেখ্য, আজ দেশব্যাপী মহানগর পদযাত্রায় নেতৃত্ব দানকারী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিবগণ স্ব স্ব পদযাত্রা কর্মসূচি থেকে উপরোক্ত কর্মসূচী ঘোষনা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ