রাজ্যকে কোলে নিয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার নিলেন পরী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজ্যকে কোলে নিয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার নিলেন পরী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ১০:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ১০:২১ অপরাহ্ণ

 

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো কালচারাল জানালিস্ট ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি আয়োজিত ‘২১তম পারফরমেন্স অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠান।

বরাবরের মতো এ পারফরম্যান্স অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা পুরস্কার, বিশেষ পুরস্কারসহ চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত এবং ডিজিটাল মিডিয়া ক্যাটাগরিতে বছর সেরা পারফরম্যান্সের ভিত্তিতে সম্মাননা দেয়া হয়েছে।

এবারের আসরে ‘স্ফূলিঙ্গ’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য ‘সেরা অভিনেত্রী’র পুরস্কার পেয়েছেন দর্শকপ্রিয় নায়িকা পরীমণি। ছোট্ট ছেলে রাজ্যকে কোলে নিয়ে পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন নায়িকা। কোলে বসে অভিনেত্রী মায়ের পুরস্কার পুরস্কার গ্রহণ করেন ছোট্ট রাজ্য।

পুরস্কার গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে নিজের অনুভূতি ব্যক্ত করে পরীমণি বলেন, ‘এই অ্যাওয়ার্ডটা আসলে আমার জীবনে খুবই স্পেশাল হয়ে থাকবে। কারণ আজকে রাজ্য তার মায়ের অ্যাওয়ার্ড জীবনে প্রথম সে রিসিভ করেছে। ওকে নিয়ে আমি স্টেজে গিয়েছি। এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে জীবনে হয়ত আরও অ্যাওয়ার্ড নিব, কিন্তু এই মুহূর্তটা আমার জীবনে অনেক স্পেশাল হয়ে থাকবে।’

অভিনেত্রী আরও বলেন, ‘এইরকম সম্মাননা বা পুরস্কার কাজের প্রতি অনেক বেশি দায়িত্ব বাড়িয়ে দেয়। আর এইরকম একটা পুরস্কার হাতে নিয়ে যখন আমাকে কিছু বলতে বলা হয়, আমি কিছু বলতে পারিনা, আমি বোবা হয়ে যাই।’

গত ১০ ফেব্রুয়ারি পরীমণির একমাত্র সন্তান ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের ছয় মাস বয়স পূর্ণ হয়েছে। গেল ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে পথশিশুদের সঙ্গে নিয়ে ছেলের মুখে ভাত দেয়ার আয়োজন করেছিলেন অভিনেত্রী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ