জঙ্গিবাদ দূরীকরণে সংস্কৃতিই প্রধান হাতিয়ার: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জঙ্গিবাদ দূরীকরণে সংস্কৃতিই প্রধান হাতিয়ার: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৯:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৯:৫৮ অপরাহ্ণ

 

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনে প্রাণে বিশ্বাস করতেন, সাংস্কৃতিক মুক্তি ছাড়া রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি অর্জন সম্ভব নয়। শিল্প-সংস্কৃতির প্রতি জাতির পিতার গভীর দরদ ও ভালোবাসার কারণেই তিনি আজ থেকে ৪৯ বছর পূর্বে ১৯৭৪ সালের ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেন।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে একাডেমির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সামাজিক অবক্ষয় ও জঙ্গিবাদ দূরীকরণে সংস্কৃতিই হচ্ছে প্রধান হাতিয়ার। সেজন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আগামী অর্থবছর থেকে ৬৪ জেলা ও ৪৯২ উপজেলায় শিল্পকলাকে আরও সক্রিয়করণে এর কার্যক্রম ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। এজন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়া হবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ