ব্যারিস্টার নাজমুল হুদা আর নেই - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ব্যারিস্টার নাজমুল হুদা আর নেই

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২০, ২০২৩ ১২:০০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২০, ২০২৩ ৩:৫৮ পূর্বাহ্ণ

 

রাজধানীর স্কয়ার হাসপাতালে রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে অন্তরা হুদা সাংবাদিকদের তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নাজমুল হুদা বেশ কিছুদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।

তিনি ১৯৪৩ সালের ৬ জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি। তার গ্রামের বাড়ি ঢাকার দোহারে। ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠণকালে প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন নাজমুল হুদা। এছাড়া, তিনি ছিলেন দলের সর্বকনিষ্ঠ স্থায়ী কমিটির সদস্য।

এর আগে ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি তথ্য মন্ত্রীর দায়িত্ব পান। এরপর ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ সরকারের যোগাযোগ মন্ত্রী ছিলেন।

উল্লেখ্য, তিনি দলের স্বার্থ ও শৃঙ্খলাবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে ২০১০ সালে বিএনপির ‘ভাইস চেয়ারম্যান’ ও ‘প্রাথমিক সদস্য পদ’ থেকে নাজমুল হুদাকে বহিষ্কার করা হয়।


 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ