নিজের রোমান্টিক ইমেজ ভেঙে এবার অ্যাকশনে আরজু, সঙ্গে শিরিন শিলা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিজের রোমান্টিক ইমেজ ভেঙে এবার অ্যাকশনে আরজু, সঙ্গে শিরিন শিলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ৮:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ৮:২৯ অপরাহ্ণ

 

নিজের রোমান্টিক ইমেজ ভেঙে প্রথমবারের মতো অ্যাকশনধর্মী ছবি ‘যাযাবর’-এর সঙ্গে পথচলা শুরু করলেন কায়েস আরজু। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে নির্মিতব্য এ ছবিটিতে চুক্তিবদ্ধ হন প্রমিজিং এই নায়ক। কমল সরকারের কাহিনি ও সংলাপে ছবিটি পরিচালনা করছেন তাজু কামরুল। ইউর ভিশন-এর ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন মনিরুল ইসলাম।

সিনেমাটিতে আরজুর বিপরীতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করবেন শিরিন শিলা। প্রযোজনা সংস্থা জানায়, ১৩ মার্চ থেকে পাহাড়কন্যা খাগড়াছড়ির মনোরম প্রাকৃতিক লোকেশনে ছবিটির দৃশ্য চিত্রায়নের কাজ শুরু হবে। এরপর পর্যায়ক্রমে কক্সবাজার, মানিকগঞ্জ, গাজীপুর ও সর্বশেষে রাজধানীর বিভিন্ন লোকেশনে শুটিংয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রটির ক্যামেরা ক্লোজ করা হবে।

চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন, চিত্রনায়ক রুবেল, মিশা সওদাগর, শাহনুর, কাজী হায়াৎ, শিরিন আলম, তুষার খান, মাহমুদুল ইসলাম (বড়দা মিঠু) প্রমুখ।

চিত্রগ্রহণে তপন আহমেদ, সংগীত পরিচালনায় এস আই শহীদ, নৃত্য পরিচালনায় জাকির ও মাইকেল বাবু ও রতন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ