বিএনপির রাজনীতি হলো মিথ্যা আর হত্যার রাজনীতি: আইনমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৫৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির রাজনীতি হলো মিথ্যা আর হত্যার রাজনীতি: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ২:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ২:৩৮ অপরাহ্ণ

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির রাজনীতি হলো মিথ্যা আর হত্যার রাজনীতি। ১৯৭৫ এর পর যখন বিএনপি ক্ষমতা দখল করেছিল তখন থেকে শুধু হত্যা রাজনীতি শুরু করে। হত্যা রাজনীতির পরে তারা শুরু করেন মিথ্যা বলার রাজনীতি।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মাণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন চত্বরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, ২০০১ সালে নির্বাচনে বিএনপি যখন ক্ষমতা দখল করে তখন বাংলার জনগণের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েন। আওয়ামী লীগের নেতাকর্মী ভাই,বোন পরিবার কাউকে তারা ছাড় দেননি। আপনারা জানেন, ২০০৪ সালের ২১শে আগষ্ট ঘটনা, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা গ্রেনেড হামলার মাধ্যমে হত্যা করতে চেয়েছিল। তারা (বিএনপি) ১৯ বার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য চেষ্টা করেছিলেন। আল্লাহর রহমতে তিনি প্রতিবার বেঁচে যান। তারপর ২০০৬ সালে প্রহসন শুরু করে। এসবই বিএনপির আদর্শ, তারা এটা ছাড়া অন্য কিছু করতে পারে না।

আনিসুল হক বলেন, বাংলার মানুষ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শুধু উন্নয়নই দেখে নাই, রাজনৈতিক শান্তিও দেখেছে। আমরা এই রাজনীতিক শান্তি অব্যাহত রাখতে চাই। আমরা জনগণের কাছে জনগণের প্রাপ্য ভোটের অধিকার পৌঁছে দিয়েছি। ইনশাআল্লাহ ২০২৪ সালে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সেটা আবারও প্রমান করবো।

এসময় তিনি নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের বিরুদ্ধে এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয় তা নস্যাত করে দেওয়ার আহ্বান জানান। সেই মাথে কেউ যেন জনগনের ক্ষতি করতে না পরে সে জন্য জনগণের পাশে থাকার আহ্বান জানান।

এর আগে তিনি ঢাকা থেকে আন্ত:নগর মহানগর প্রভাতি ট্রেনে করে সকাল সোয়া দশটায় আখাউড়া এসে পৌঁছান। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মন্ত্রীকে স্বাগত জানায়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আইন সচিব গোলাম সারওয়ার, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল,যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ