দুর্নীতির ব্যয় মেটাতে সরকার বিদ্যুতের দাম বাড়াচ্ছে: মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুর্নীতির ব্যয় মেটাতে সরকার বিদ্যুতের দাম বাড়াচ্ছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ১, ২০২৩ ৬:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ১, ২০২৩ ৬:৩৮ অপরাহ্ণ

 

বিদ্যুৎ খাতে দুর্নীতির ব্যয় মেটাতে সরকার বারবার দাম বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (০১ মার্চ) বিকেলে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ইউনিয়ন পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, কয়েক মাসের মধ্যে তিন দফা বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। বিদ্যুৎ খাতে দুর্নীতির কারণে যে ব্যয় বেড়েছে তার ঘাটতির জোগান দিতে জনগণের পকেট কাটতে দাম বাড়ানো হচ্ছে। চাল, ডাল, তেলের দাম বেড়েই চলেছে। মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। মানুষ যখন খেতে পাচ্ছে না তখন হাওড়ে প্রধানমন্ত্রী নানা পদের খাবার দিয়ে উৎসব করছে। সাধারণ মানুষের সঙ্গে রসিকতা, তামাশা করা হচ্ছে।

তিনি বলেন, সরকার লুটপাট করে বিদেশে টাকা পাচার করেছে, আর দেশের মানুষ খাদ্যের অভাবে ভুগছে। এই মুহূর্তে বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় আন্দোলন করে সরকারের বিদায় করা ছাড়া কোনো বিকল্প নেই। দেশে কারও নীরব থাকার সুযোগ নেই। জনগণকে ঐক্যবদ্ধ করে আন্দোলন এগিয়ে নেওয়া হবে।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে শ্বাসরুদ্ধকর ভয়ঙ্কর পরিস্থিতি চলছে। বিএনপির কয়েক ধাপে আন্দোলনে এই পর্যায়ে পরিণতি থেকে দেশকে রক্ষা করতে চায়। কারণ আওয়ামী লীগ জোর করে ক্ষমতা ধরে রেখে বাংলাদেশকে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে।

তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে বুধবার বরিশাল বিভাগের বিএনপি থেকে নির্বাচিত ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির সিনিয়র নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, জয়নুল আবেদীন, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ