প্রেমিক থেকে আলাদা হয়ে দোয়া চাইলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মার্চ ১, ২০২৩ ৬:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মার্চ ১, ২০২৩ ৬:৪৪ অপরাহ্ণ

অনেক বছর ধরে রনি রিয়াদ রশীদের সঙ্গে সম্পর্কে ছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ২০২০ সালের ২১ মার্চ পারিবারিকভাবে রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটি বদল হয় ঢাকাই ছবির নায়িকা নুসরাত ফারিয়ার।
ওই বছরের ১২ জুন ফারিয়া ফেসবুকে দুজনের ছবি প্রকাশ করে বাগদানের খবরটি দেন। আংটি বদলের আড়াই বছর পর নুসরাত ফারিয়া জানলেন তিনি বিয়ে করছেন না। ভেঙে দিলেন বিয়ের সম্পর্ক।
গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ফারিয়া বলেছিলেন, ‘আমি যা করি, বুঝেশুনেই করি। এ কারণেই আমার কাজে কোনো বিতর্ক নাই। রনির সঙ্গে আমার সব সময়ই যোগাযোগ আছে। সারা জীবনই বন্ধুর মতো সম্পর্ক থাকবে তাঁর সঙ্গে। এখন যে সিদ্ধান্ত নিয়েছি, এটি দুজনের বোঝাপড়ার সিদ্ধান্ত।
এতদিন পর এসে মনের কোনে জমে থাকা কোন এক আবেগ থেকে বুধবার (১ মার্চ) ফেসবুকে তিনি রনি কে নিয়ে একটি বার্তা দিয়েছেন।
পোস্টে লিখেছেন, ‘আমার ভক্ত ও অনুসারীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ৩ বছর আগে আজকের এই দিনে আমরা আমাদের বাগদানের ঘোষণা দিয়েছিলাম। জুটি হিসেবে একসঙ্গে ৯ বছর থাকার পর আলাদা হয়ে গেলাম। অনেক বাধা এবং চিন্তার পরে রনি এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাদের এত সুন্দর বন্ধুত্ব ও বোঝাপড়ার জন্য আমারা নিজেরদের অনেক ভাগ্যবান মনে করি, যা আমাদের সব সময়ই জীবনের অংশ হয়ে থাকবে। আমি আমার ভক্ত ও অনুরাগীদের অনুরোধ করবো, আমাদের কঠিন সময়েও যেন আমাদের জন্য দোয়া ও আশীর্বাদ করেন। ধন্যবাদ, ফারিয়া।’
প্রসঙ্গত, রনি রিয়াদ রশীদ একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা। তিনি সাবেক সেনাপ্রধান লে. জে. হারুন-অর-রশীদের ছেলে। অন্যদিকে, আগামী ৯ মার্চ বসবে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১’র আসর। এ দিন বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এবারের আসরটি সঞ্চালনা করবেন নুসরাত ফারিয়া।
জনতার আওয়াজ/আ আ