ফুটবল শৈলীর চেয়েও আলিশা লেম্যানের সৌন্দর্যই থাকে আলোচনার শীর্ষে - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফুটবল শৈলীর চেয়েও আলিশা লেম্যানের সৌন্দর্যই থাকে আলোচনার শীর্ষে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ১, ২০২৩ ৯:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ১, ২০২৩ ৯:৫৮ অপরাহ্ণ

 

২০১৭ সাল থেকে সুইজারল্যান্ড জাতীয় দলের হয়ে খেলছেন তিনি। ইংল্যান্ডের ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেড, এভারটন হয়ে বর্তমানে খেলছেন অ্যাস্টন ভিলার হয়ে। তবে ফুটবল শৈলীর চেয়েও আলিশা লেম্যানের সৌন্দর্যই থাকে আলোচনার শীর্ষে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ২৪ বছর বয়সী সুইস স্ট্রাইকারের ফলোয়ার সংখ্যা কয়েক কোটি। সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ার সংখ্যা অনেক পুরুষ ফুটবলারের চেয়েই বেশি।

সুইজারল্যান্ড জাতীয় দলের হয়ে ৩৬টি ম্যাচ খেলে ৭টি গোল করেছেন আলিশা লেম্যান। ২০১৭ সালের অক্টোবরে সুইসদের হয়ে প্রথম ম্যাচ খেলার সুযোগ পান তিনি। এরপর ফিনল্যান্ডের বিপক্ষে ২০১৮ সালে সিনিয়র দলের হয়ে প্রথম গোল করেন আলিশা। আর ২০২১ সাল থেকে ইংল্যান্ডের ক্লাব অ্যাস্টন ভিলার হয়ে খেলছেন আলিশা লেম্যান। দলটির হয়ে এখন পর্যন্ত ৩৪টি ম্যাচ খেলেছেন তিনি। এই ক্লাবের হয়ে তার গোলসংখ্যা ৩।

ব্যক্তিগত জীবন নিয়ে কোনো লুকোচুরি নেই আলিশার। প্রকাশ্যেই নিজেকে উভকামী হিসেবে ঘোষণা দিয়েছেন আলিশা লেম্যান। তিনি প্রথমে জাতীয় দলের সতীর্থ র‍্যামোনা বাখম্যানের সঙ্গে সম্পর্কে জড়ান। সেই সময় তিনি নিজেকে সমকামী বলে পরিচয় দিতেন। পরবর্তীতে অ্যাস্টন ভিলার পুরুষ দলের ফুটবলার ডগলাস লুইজের সঙ্গে আলিশার সম্পর্কের কথা জানা যায়।

বর্তমানে ইনস্টাগ্রামে আলিশা লেম্যানের ফলোয়ার সংখ্যা ১ কোটি ১৯ লাখেরও বেশি। টিকটকেও বেশ জনপ্রিয় আলিশা। যেখানে তার ফলোয়ার সংখ্যা ৬৫ লাখেরও বেশি।

তবে আলিশা লেম্যান জানিয়েছেন, তিনি একজন ফুটবলার হিসেবেই বেশি পরিচিত হয়ে উঠতে চান। খেলার চেয়ে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা নিয়েই বেশি চর্চা হয়। এতে খুব একটা খুশি নন এই তারকা। তিনি চান প্রকৃত ফুটবলার হিসেবেই বেশি পরিচিতি পাবেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ