সিদ্দিকবাজারে বিস্ফোরণে আহতদের দেখতে ঢামেকে ড্যাব নেতারা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিদ্দিকবাজারে বিস্ফোরণে আহতদের দেখতে ঢামেকে ড্যাব নেতারা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ৮, ২০২৩ ৩:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ৮, ২০২৩ ৩:১৬ অপরাহ্ণ

 

রাজধানীর সিদ্দিকবাজারে গতকাল মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণে অগ্নিদগ্ধ ও আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং বার্ন ইউনিটে গেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতারা। আজ বুধবার বেলা ১১টার দিকে হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন তারা।

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের নেতৃত্বে চিকিৎসকদের প্রতিনিধি দলে ছিলেন সংগঠনটির কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. মো. মেহেদী হাসান, ডা. পারভেজ রেজা কাকন, ডা. আদনান হাসান মাসুদ, অ্যামট্যাবের বিপ্লবুজ্জামান বিপ্লব প্রমুখ।

ড্যাব নেতারা হাসপাতালে গিয়ে বিস্ফোরণে আহত ব্যক্তিদের যাবতীয় খোঁজ-খবর নেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতা জানান।

গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে সিদ্দিকবাজারের নর্থ সাউথ রোডের সাততলা ভবনটিতে বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১৮ জন নিহত হন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

পাঁচতলা ওই ভবনের নিচতলায় স্যানিটারি দোকান, দ্বিতীয় তলায় ব্র্যাক ব্যাংকের অফিস এবং তিন ও চারতলায় আবাসিক ভবন ছিল। এ ছাড়া ওই ভবনের পাশের আরেকটি সাততলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সাততলা ভবনের ৪, ৫, ৬ ও ৭ তলা আবাসিক ভবন। এই সাততলা ভবনেও বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে চারদিক ধোঁয়ায় ছেয়ে যায়। বিস্ফোরণে ইট-পলেস্তারা, কাঠের টুকরো বহু দূর পর্যন্ত ছিটকে পড়ে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ