জামাইকে খুঁজে পেতে শ্বশুরের আহাজারি, দু’হাত তুলে চাইলেন সাহায্য
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মার্চ ৮, ২০২৩ ৬:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মার্চ ৮, ২০২৩ ৬:৩৭ অপরাহ্ণ

রাজধানীর গুলিস্তান সংলগ্ন সিদ্দিকবাজারে সাততলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আরো দুজনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বুধবার দ্বিতীয় দিনের মতো চলমান অভিযানে ভবন থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
লাশ নিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা বের হলেই সেখানে ছুটে যান এক বৃদ্ধ। আবার ফিরে আসেন হতাশ হয়ে। একটু পরেই শুরু করেন আহাজারি। বলেন, ‘আমার জামাইয়ের লাশটা অন্তত দেও।’
জনতার আওয়াজ/আ আ