যুবদলের সাবেক সভাপতি নীরবকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মার্চ ১০, ২০২৩ ৫:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মার্চ ১০, ২০২৩ ৫:২২ অপরাহ্ণ

যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে গ্রেফতারের প্রতিবাদ রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন দলের নেতাকর্মীরা। শুক্রবার (১০ মার্চ) দুপুরে রাজধানী ইস্কাটন এলাকায় এ মিছিল বের করা হয়। বাংলা মোটর মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মগবাজার মোড়ে গিয়ে শেষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, যুবদলের ৩৫নং ওয়ার্ডের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. ফেরদৌস আহমেদ সাইমনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল হয়। মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কামরুল ইসলাম, ইসমাইল হোসেন সোহেল, ইমতিয়াজ আলম সনি, জাকির হোসেন, আল হেলাল হৃদয়, মামুন হাসান, রাসেল প্রমুখ।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তারা যুবদলের সাবেক সভাপতি নীরবসহ গ্রেফতার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
জনতার আওয়াজ/আ আ