বিএনপি নেতাকে গ্রেপ্তারে বাধা দেয়ায় জেল হাজতে ছাত্রলীগ নেতা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মার্চ ১৪, ২০২৩ ১০:০১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মার্চ ১৪, ২০২৩ ১০:০১ পূর্বাহ্ণ

বিএনপির এক নেতাকে গ্রেপ্তারে বাধা দেয়ার অভিযোগে গাজীপুর মহানগর টঙ্গীর ৫৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনকে সোমবার গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
একই সঙ্গে গ্রেপ্তার হয়েছেন টঙ্গী পূর্ব থানা বিএনপির আহ্বায়ক সদস্য শিশির সরকার।
জনকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম। আওয়ামী লীগ বিএনপির গ্রেপ্তারকৃত দুই নেতাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
জনতার আওয়াজ/আ আ