গানে গানে কুড়িগ্রামে মঞ্চ মাতালেন শ্রোতাপ্রিয় আঁখি আলমগীর - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গানে গানে কুড়িগ্রামে মঞ্চ মাতালেন শ্রোতাপ্রিয় আঁখি আলমগীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ১৯, ২০২৩ ৩:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ১৯, ২০২৩ ৩:২৪ অপরাহ্ণ

 

গতকাল (১৮ মার্চ) কুড়িগ্রামে মঞ্চ মাতালেন শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর ও চিত্রনায়ক ফেরদৌস। জেলার নাগেশ্বরী উপজেলা বণিক সমিতির ৫০ বছর পূর্তি ও নতুন কমিটির অভিষেক উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেই অনুষ্ঠানেই পারফর্ম করেন আঁখি-ফেরদৌস। উপজেলার ডিএম একাডেমি ফুটবল মাঠে ওই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

এ সময় অনুষ্ঠান উপভোগ ও প্রিয় তারকাদের দেখতে মাঠে ভিড় জমায় হাজার হাজার শ্রোতা-দর্শক। এমনকি অনেকে জায়গা না পেয়ে গাছের ডালে, ভবনের ছাঁদে উঠেও দেখেন অনুষ্ঠানটি।

বছর পূর্তির ওই অনুষ্ঠানের প্রথম পর্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কুড়িগ্রাম জেলার সভাপতি ও সাবেক সংসদ সদস্য একে এম মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা জামান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি গোলাম মোস্তফা। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল প্রতিষ্ঠানটি।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান বলেন, বণিক সমিতির ৫০ বছর পূর্তি ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠান ভালোভাবে সম্পন্ন হয়েছে। আর এই অনুষ্ঠানে ২০ থেকে ২৫ হাজার শ্রোতা-দর্শক উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ