১০ দফা বাস্তবায়নের দাবীতে ২৮ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত বিএনপির কর্মসূচি ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১০ দফা বাস্তবায়নের দাবীতে ২৮ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত বিএনপির কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ২৪, ২০২৩ ৯:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ২৪, ২০২৩ ৯:৩৩ অপরাহ্ণ

 

কর্মসূচি —
বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিন্মোক্ত কর্মসূচি ঘোষণা করেছেন—
♦️ ১লা এপ্রিল শনিবার সারাদেশের সকল মহানগর ও জেলায় বেলা ২ টা থেকে ৪ টা পর্যন্ত অবস্থান কর্মসূচি।
♦️ ৮ এপ্রিল শনিবার সারাদেশের সকল মহানগরের থানা পর্যায়ে ও জেলার উপজেলা পর্যায়ে বেলা ৩ টা থেকে ৫ টা পর্যন্ত অবস্থান কর্মসূচি।
♦️ ৯ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত নিন্মোক্ত বিভাগের সময়সূচি অনুযায়ী বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সারাদেশের সকল ইউনিয়ন পর্যায়ে প্রচারপত্র (১০দফা, রাষ্ট্রকাঠামো মেরামত, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতি) বিলি মানববন্ধন/অবস্থান কর্মসূচি।
(ক) ৯ এপ্রিল, রংপুর ও চট্টগ্রাম বিভাগ
(খ) ১০ এপ্রিল, রাজশাহী ও সিলেট বিভাগ
(গ) ১১ এপ্রিল, খুলনা ও কুমিল্লা বিভাগ
(ঘ) ১২ এপ্রিল, ঢাকা ও বরিশাল বিভাগ
(ঙ) ১৩ এপ্রিল, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগ।
এছাড়া ২৮ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সারাদেশের সকল জেলা/মহানগর, উপজেলা/থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন শেণী পেশার মানুষের সহিত মতবিনিময় সভা, দুস্থ, অসহায় ও ক্ষতিগ্রস্থ মানুষদের সহায়তাসহ বিভিন্ন গণসংযোগমূলক কর্মসূচিতে বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করবেন।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান উপরোক্ত কর্মসূচি সমূহে দেশবাসীসহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ