পরিকল্পিত নাশকতা, সন্দেহ ব্যবসায়ীদের - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পরিকল্পিত নাশকতা, সন্দেহ ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ৫, ২০২৩ ৮:৫৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ৫, ২০২৩ ৮:৫৪ পূর্বাহ্ণ

 

বঙ্গবাজার মার্কেটের অগ্নিকাণ্ড পরিকল্পিত নাশকতা হতে পারে। এমন সন্দেহ করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বঙ্গবাজার শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির দপ্তর সম্পাদক বি এম হাবিব অভিযোগ করে বলেন, ‘জমি ফাঁকা করার জন্য অগ্নিসংযোগ বা নাশকতার ঘটনা হতে পারে এটা। কারণ দীর্ঘদিন ধরে একটি মহল এমন অপচেষ্টা চালিয়ে আসছে।’

এদিকে আগুনে সব হারিয়ে দোকান বুঝে না পাওয়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা। তারা জানান, বিভিন্ন মার্কেটে আগুন লাগার পর এমন দেখা গেছে যে, যারা প্রকৃত দোকানি, তারা আর দোকান ফেরত পাননি। অন্য কেউ তা দখল করে নিয়েছেন। ব্যবসায়ীরা বলেন, জীবন-জীবিকার তাগিদে কীভাবে দ্রুত ব্যবসা শুরু করা যায়, সেটাই এখন চিন্তার বিষয়।

অনন্যা শাড়িঘরের মালিক সঞ্চয় ও সাধন দুই ভাই। তাদের দুটি দোকান ছিল। দুটিই পুড়ে গেছে। দুই দোকানে কোটি টাকার ওপরে মালামাল ছিল। এর মধ্যে অধিকাংশ মালামাল ঈদ উপলক্ষ্যে ভারত থেকে আমদানি করা। কোটি টাকার সম্পদ নিমেষেই ছাই হয়ে গেছে। তারা বলেন, এখন আমাদের একটাই ভয়, দোকান ফিরে পাব কি না। নতুন করে শুরু করতে পারব কি না। কারণ এর আগে যেখানে এমন অগ্নিকাণ্ড হয়েছে, সেখানকার অভিজ্ঞতা ভালো নয়। জায়গা কেউ না কেউ দখল করে নেন। বঙ্গবাজারে যেন সেই অবস্থা না হয়, তার জোর দাবি জানাচ্ছি আমরা।

রিটে আটকা নতুন ভবন নির্মাণ : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মালিকানাধীন রাজধানীর বঙ্গবাজার কমপ্লেক্স মার্কেটটিতে করপোরেশনের হিসাব অনুযায়ী ২ হাজার ৯৩১টি বৈধ দোকান ছিল। এই হিসাবের বাইরেও অসংখ্য দোকান গড়ে উঠে মার্কেটটিতে। কাঠ, টিন ও বাঁশ দিয়ে গড়ে উঠা এসব দোকান এমন ঘিঞ্জিভাবে গড়ে উঠেছিল যে, ভেতরে হাঁটার জায়গা ছিল না মার্কেটে। বহুবার অগ্নিকাণ্ডের শিকার হওয়ার পরও সেখানে ছিল না জরুরি নির্গমন ব্যবস্থা। ছিল না অগ্নিনির্বাপণ ব্যবস্থাও।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ