যাদের টপকে বিশ্বচ্যাম্পিয়ন হাফেজ সালেহ আহমাদ তাকরিম - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যাদের টপকে বিশ্বচ্যাম্পিয়ন হাফেজ সালেহ আহমাদ তাকরিম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ৫, ২০২৩ ৭:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ৫, ২০২৩ ৭:২৪ অপরাহ্ণ

 

ফের আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়ে দেশের নাম উজ্জ্বল করেছে হাফেজ সালেহ আহমদ তাকরিম। মধ্যপ্রাচ্যের ধনী দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ২৬তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে সে।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে প্রথম স্থান অধিকারী হিসেবে তাকরিমের নাম ঘোষণা করে কর্তৃপক্ষ। ওই প্রতিযোগিতায় চূড়ান্তভাবে সর্বমোট নয়জন বিজয়ীকে টপকে ‘বিশ্বচ্যাম্পিয়ন’ হয়েছে তাকরিম।

চূড়ান্ত পর্বে হাফেজ সালেহ আহমদ তাকরিম ছাড়াও আরো যারা পুরস্কৃত হয়েছে, তারা হলো- ইথিওপিয়ার আব্বাস হাদি ওমর (দ্বিতীয়), সৌদি আরবের খালেদ সুলাইমান বুরকানি (তৃতীয়), ক্যামেরুনের নুরুদ্দীন ও ইন্দোনেশিয়ার হাদি মাওলানা (চতুর্থ), কেনিয়ার আব্দুল আলিম আব্দুর রহিম মোহাম্মদ হাজি (ষষ্ঠ), সিরিয়ার মোহাম্মদ হাজ আসআদ ও ইয়ামেনের মোহাম্মদ আবদু আহমাদ কাসেম (সপ্তম) এবং ব্রুনাইয়ের আব্দুল আজিজ বিন নুর নাসরান ও মরক্কোর হামজা মুস্তাকিম (নবম)।

এর আগে, গত ১২ জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক নির্বাচনী পরীক্ষায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হয়ে তাকরিম দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মনোনীত হয়। এরপর প্রতিযোগিতায় অংশ নিয়ে রীতিমতো বিস্ময় সৃষ্টি করে এই ক্ষুদে বালক। প্রতিযোগিতার মূল পর্বে নিয়ম অনুযায়ী, তেলাওয়াতের সময় একাধারে পাঁচটি প্রশ্নের নির্ভুল উত্তর দেয় তাকরিম। কোনো প্রশ্নের উত্তরের ক্ষেত্রে তার ভুল হয়নি। উপহার দিয়েছে স্বভাবধর্মী মুগ্ধকর তেলাওয়াত।

দুবাইয়ে এবারের প্রতিযোগিতায় শুধু তাকরিম-ই দেশের নাম উজ্জ্বল করেনি। দুবাইয়ের এই প্রতিযোগিতায় শায়খ শোয়াইব মোহাম্মদ আলআজহারি নামেও এক বাংলাদেশী আলেম বিচারক প্যানেলের সদস্য ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ