জেসমিনের মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ হাইকোর্টের - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:২২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জেসমিনের মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ৫, ২০২৩ ৭:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ৫, ২০২৩ ৭:২৯ অপরাহ্ণ

 

নওগাঁয় র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জড়িত র‌্যাব সদস্যদের সরিয়ে দিতেও নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন এডভোকেট মনোজ কুমার ভৌমিক। পরে তিনি সাংবাদিকদের বলেন, নওগাঁ জেলা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে রেখে  উচ্চ ক্ষমতাসম্পন্ন এ কমিটি গঠন করতে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ