বিরোধীদের ঘাঁটিতে মিয়ানমার বিমান বাহিনীর হামলা : নিহত অর্ধ শতাধিক - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিরোধীদের ঘাঁটিতে মিয়ানমার বিমান বাহিনীর হামলা : নিহত অর্ধ শতাধিক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১১, ২০২৩ ৭:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১১, ২০২৩ ৭:১০ অপরাহ্ণ

 

মিয়ানমারের মধ্যাঞ্চলের একটি শহরে দেশটির সামরিক বাহিনীর হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। দু’বছর আগে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে শহরটি বিরোধীদের ঘাঁটি হিসেবে পরিচিত।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় মিডিয়া জানায়, মঙ্গলবার ওই হামলাটি ছিল সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর সবচেয়ে ভয়াবহ আক্রমণ।

পাজিগাই শহরের অধিবাসীরা একটি প্রশাসনিক কার্যালয়ের উদ্বোধনের জন্য সমবেত হওয়ার সময় ওই হামলাটি চালানো হয় বলে জানা গেছে।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে আল জাজিরার সংবাদদাতা টনি চেং বলেন, ‘সকাল ৭:৩৫-এ যুদ্ধবিমানগুলো জনতার ওপর হামলা চালায়। এরপর এমআই-৩৫ হেলিকপ্টার দিয়ে হামলা চালানো হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ