দেশপ্রেমিক শক্তির সবাইকে এক ইস্যুতে এক মঞ্চে ঐক্যবদ্ধ হতে হবে: টুকু - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশপ্রেমিক শক্তির সবাইকে এক ইস্যুতে এক মঞ্চে ঐক্যবদ্ধ হতে হবে: টুকু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ১৬, ২০২৩ ৭:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ১৬, ২০২৩ ৭:৪২ অপরাহ্ণ

 

জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু বলেছেন, ‘জাতীয়তাবাদী শক্তি ও দেশপ্রেমিক শক্তির সবাইকে এক ইস্যুতে এক মঞ্চে ঐক্যবদ্ধ হতে হবে।’

রোববার (১৬ এপ্রিল) আন্দোলনে নিহত যুবদলের নেতা-কর্মীদের পরিবারকে ঈদ উপহার এবং আর্থিক সহায়তা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

যুবদল সভাপতি বলেন, ‘দেশে জনগণের সরকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় বর্তমান সরকার হটানোর কোনো বিকল্প নেই। অতীতের কেউ আপসে ক্ষমতা ছাড়েনি। তাই আজ সবার মুখেই একটি কথা, একটি সংগ্রাম একটি আন্দোলনে এ দেশের জনগণকে সঙ্গে নিয়ে কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।’

টুকু বলেন, দেশে প্রতিটি জিনিস সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বিএনপি দেশবাসীকে এ অবস্থা থেকে মুক্তি দিতে চায় ।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাইদ হাসান মিন্টুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারি, যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক জাভেদ হাসান স্বাধীন, ঢাকা মহানগর দক্ষিনের সদস্য সচিব খন্দকার এনামুল হক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ