জাতীয় সরকার ইস্যুতে আশার আলো দেখছে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় সরকার ইস্যুতে আশার আলো দেখছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ৩০, ২০২২ ২:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ৩০, ২০২২ ২:৩৬ অপরাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট

আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর দলের পক্ষ থেকে যে জাতীয় সরকারের ধারণা দেয়া হয়েছে তাতে জনগণের মধ্যে আশার সঞ্চার সৃষ্টি হচ্ছে বলে দাবি বিএনপির। গতকাল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। তাতে বিএনপি’র শীর্ষ নেতারা এমন মূল্যায়ন করেন।

বুধবার (৩০ মার্চ) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

মির্জা ফখরুল বলেন, সম্প্রতি লন্ডনের এক সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রদত্ত বক্তব্যে সুস্পষ্টভাবে রাজনৈতিক দিক নির্দেশনা ব্যক্ত করা হয়েছে। নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পরে আন্দোলনে অংশ গ্রহণকারী সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে জাতীয় সরকার গঠন ও বিদ্যমান রাজনৈতিক, অর্থনৈতিক সংকট নিরসনের উদ্যোগের বক্তব্যে জনগণের মধ্যে আশার আলো সঞ্চারিত হয়েছে এবং একটি স্পষ্ট দিক নির্দেশনা পাওয়া গেছে, বিধায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ধন্যবাদ জানানো হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ