নাটোরের সিংড়ায় এক হাজার পরিবারের মাঝে বিএনপির ঈদসামগ্রী বিতরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৯, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নাটোরের সিংড়ায় এক হাজার পরিবারের মাঝে বিএনপির ঈদসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ২১, ২০২৩ ৪:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ২১, ২০২৩ ৪:০৫ অপরাহ্ণ

 

নাটোরের সিংড়ায় এক হাজার পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে বিএনপি।

শুক্রবার (২১ এপ্রিল) দুপুর ২টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ ঈদসামগ্রী বিতরণ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দাউদার মাহমুদ।

এসময় উপস্থিত ছিলেন সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক এড. আলী আজগর খান, সদস্য সচিব তায়েজুল ইসলাম, বিএনপি নেতা ইব্রাহিম আলী, মো. খালেকুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, যুবদল নেতা জয়নুল আবেদীন বিদ্যুৎ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক নিশান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ