গাইবান্ধায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: নিহত ৪ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গাইবান্ধায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: নিহত ৪

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ২১, ২০২৩ ৭:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ২১, ২০২৩ ৭:০৮ অপরাহ্ণ

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঢাকা-রংপুর মহাসড়কের তালতলা এলাকায় শুক্রবার (২১ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের তালতলা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

ওসি বলেন, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ