বাসভবন ফিরোজায় স্বজন ও চিকিৎসকদের নিয়ে কাটছে খালেদা জিয়ার ঈদ - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাসভবন ফিরোজায় স্বজন ও চিকিৎসকদের নিয়ে কাটছে খালেদা জিয়ার ঈদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ২২, ২০২৩ ৪:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ২২, ২০২৩ ৪:২৭ অপরাহ্ণ

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার গুলশানের বাসভবন ফিরোজায় ঈদ উদযাপন করছেন। পুত্রবধূ শর্মিলী রহমান সিঁথি ও দুই নাতনি জাফিয়া রহমান ও জাহিয়া রহমানের সঙ্গে যেমন ঈদের আনন্দ ভাগ করছেন, তেমনি শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকদেরকেও সময় দিতে হচ্ছে তাকে।

বাসভবন সূত্র বলছে, আজ ঈদের দিন বোন সেলিমা ইসলাম ও ভাই শামীম এস্কান্দারসহ পরিবারের লোকজন দুপুরের পর খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন। সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় রাজনীতিবিদ, কূটনীতিক ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন। বিরোধী দলের নেত্রী থাকাকালেও একইভাবে রাজনীতিবিদ, কূটনীতিক ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতেন। তবে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত চারটি ঈদ কারাগারে কাটান তিনি। যদিও সে সময় ঈদের দিন ফুল, মিষ্টি ও রান্না করা বিভিন্ন খাবার নিয়ে পরিবারের সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতেন।

২০২০ সাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় অবস্থান করছেন খালেদা জিয়া। এই সময়ে ঈদের দিনগুলোতে শুধুমাত্র পরিবারের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করে ঈদের শুভেচ্ছা বিনিময় করে আসছেন। এবার ঈদের আগেই পুত্রবধূ ও দুই নাতনি তার সঙ্গে ঈদ উদযাপন করতে এসেছেন।

এদিকে লন্ডনে থাকা খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও পরিবারের সদস্যরা ফোনে তার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ