তামিমকে নিয়ে দুশ্চিন্তা নেই হাথুরুর - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তামিমকে নিয়ে দুশ্চিন্তা নেই হাথুরুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ৩০, ২০২৩ ১০:৪২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ৩০, ২০২৩ ১০:৪২ পূর্বাহ্ণ

 

সিলেটে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প শেষ। আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সুপার লিগের শেষ সিরিজ খেলতে ১ মে ইংল্যান্ড যাবেন তামিম ইকবালরা। এই সফরের প্রস্তুতি, বিশ্বকাপ ভাবনা ও পরিকল্পনা ইস্যুতে মিডিয়ার সঙ্গে খোলামেলা কথা বলেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। গতকাল তিনি সিলেটের সংবাদ সম্মেলনে জানান, বিশ্বকাপের আগে আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে চূড়ান্ত স্কোয়াড গড়ার জন্য।

প্রশ্ন: সিলেটের কন্ডিশন কেমন ছিল?

চন্ডিকা: আমরা কন্ডিশন নিয়ে খুবই খুশি। আমাদের চাওয়া পূরণ করতে কঠোর পরিশ্রম করেছে তারা। এই ক্যাম্পের আগে আমাদের ভালো একটা বিরতি ছিল। ছেলেদের উদ্যম ও একাগ্রতা খুব ভালো ছিল।

প্রশ্ন: মৃত্যুঞ্জয়কে কেমন দেখলেন?

চন্ডিকা : ভালো প্রশ্ন। আমি তাকে ফাস্ট বোলিং অলরাউন্ডার বলতে চাই না। সে কী করতে পারে, সেই সামর্থ্য দেখিয়েছে আমাদের। আমি তার ব্যাটিং খুব একটা দেখিনি, তবে শুনেছি সে একজন ভালো ফাস্ট বোলার। ম্যাচের তিন ভাগেই বল করতে পারে সে। নিঃসন্দেহে সে তার ব্যাটিংয়েও উন্নতি করবে।

প্রশ্ন: ব্যাটারদের জন্য কী দিকনির্দেশনা থাকবে?

চন্ডিকা: ওপেনারদের পাওয়ার প্লের ১০ ওভার কাজে লাগাতে হবে। মিডলঅর্ডার বা পরে ব্যাট করলে অন্য ভূমিকা নিতে হবে। বিশেষ করে যখন চারজন বা পাঁচজন ফিল্ডার বাইরে থাকে। গুরুত্বপূর্ণ হলো কীভাবে শুরু করতে চাও। যেখাবে খেলতে চায়, সেই প্র্যাকটিস না করলে সেন্টারে গেলে পরিস্থিতি গুলিয়ে যাবে। যেটা আমরা চাই না। আমরা চাই পরিষ্কার মনে পরিস্থিতির মোকাবিলা করুক তারা। যেভাবে সবসময় পরিস্থিতি মনোযোগ দিয়ে মোকাবিলা করে থাকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ