নির্বাচনের আগেই ডিজিটাল নিরাপত্তা আইনে সংশোধনী আনা হবে: আইনমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচনের আগেই ডিজিটাল নিরাপত্তা আইনে সংশোধনী আনা হবে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ৩০, ২০২৩ ২:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ৩০, ২০২৩ ২:৩৪ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আলাপ-আলোচনার মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনের আগেই ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধনী আনা হবে।’

শনিবার (২৯ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আওয়ামী লীগের জনসভায় যোগদানের আগে নিজ বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

এ সময় আগামী নির্বাচন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আইনে চলে। আইন অনুযায়ী শর্তসাপেক্ষে খালেদা জিয়াকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। আদালত তাঁকে দণ্ড দিয়েছেন। আইন অনুযায়ী বিদেশে গিয়ে চিকিৎসার কোনো সুযোগ নেই। এতে আদালত অবমাননা হবে। আমি যতটুকু জানি, তাঁর সামান্য জ্বর হয়েছে। দুদিন হাসপাতালে থাকবেন তারপর বাসায় চলে যাবেন।’

আগামী নির্বাচনের আগে সংলাপসংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী আনিসুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন আলোচনার প্রয়োজন নেই। সাংবিধানিকভাবে যথাসময়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।’

কসবার কাইমপুর ইউনিয়নে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন আনিসুল হক। কাইমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রাশেদুল কাউছার ভূইয়া, কসবা পৌরসভার মেয়র মো. গোলাম হাক্কানী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ছিদ্দিকা প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ