৭ দাবিতে ২৬ মে সরকারি কর্মচারীদের মহাসমাবেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৭ দাবিতে ২৬ মে সরকারি কর্মচারীদের মহাসমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ৭, ২০২৩ ৮:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ৭, ২০২৩ ৮:২৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

নবম পে-স্কেল, ৫০ শতাংশ মহার্ঘভাতাসহ সাত দফা দাবিতে বাংলাদেশ সরকারি কর্মচারী আদায় ঐক্য পরিষদের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে আগামী ২৬ মে। আগামী ১২ মে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ হওয়ার কথা থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকায় এ কর্মসূচির তারিখ পরিবর্তন করা হয়েছে।

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের রবিবার (৭ মে) আয়োজিত নির্বাহী কমিটির এক সভায় মহাসমাবেশের তারিখ পরিবর্তন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মহাসমাবেশের সমন্বয়ক ও ঐক্য পরিষদের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন, আমাদের মহাসমাবেশের সব ধরনের প্রস্তুতি ছিল। কিন্তু শহীদ মিনার যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে, তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি চাওয়া হয়। তবে ওইদিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থাকায় কর্তৃপক্ষ অন্য কোনোদিন কর্মসূচি করার অনুরোধ করেন। এরই প্রেক্ষিতে সংগঠনের এক সভায় কর্মসূচি পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমান পে কমিশন পুনর্গঠন এবং ৫০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়াসহ সাত দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে সংগঠনটি। এসব দাবি আদায়ে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিবকে একাধিকবার স্মারকলিপি দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর গত বছর জুন মাসে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ডাক দেওয়া হয়। এরপর জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন তাদের দাবি-দাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করে নেন। কিন্তু এখন পর্যন্ত তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি বলে অভিযোগ করেছেন সংগঠনের নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ