ইভিএমের ওপর মানুষের আস্থা নেই: জিএম কাদের - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইভিএমের ওপর মানুষের আস্থা নেই: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ১১, ২০২৩ ৮:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ১১, ২০২৩ ৮:০৭ অপরাহ্ণ

 

বরিশাল প্রতিনিধি

ইভিএমের ওপর মানুষের আস্থা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, সরকার সবসময় হস্তক্ষেপ করে নির্বাচনকে নিজের আয়ত্তে নিয়ে আসে এবং ইভিএম সেটাতে সহায়ক হিসেবে কাজ করে। এটা মানুষের মনে একটা ধারণার সৃষ্টি হয়েছে। ইভিএম ভালো খারাপ এটা আমি বলতে চাই না। ইভিএম ভালোমতো করতে পারলে হয়তো ভালো হতে পারতো। কিন্ত ইভিএমের ওপর মানুষের আস্থা নেই।

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে বরিশাল বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর সেনাবাহিনী চাওয়া, ব্যালটে ভোটগ্রহণ ও রিটার্নিং কর্মকর্তার প্রত্যাহারের বিষয়ে জাপা চেয়ারম্যান বলেন, আমাদের প্রার্থী ঘোষণা করেছি, তবে তিনি অফিসিয়ালি নমিনেশন পেপার কিনে সাবমিট করে প্রার্থী হননি। প্রার্থী হিসেবে তিনি যেটা দাবি করবেন তা নির্বাচন কমিশনকে বিবেচনা করতে হবে। আমার ব্যক্তিগত জীবনেও অনেক সময় দেখেছি নির্বাচনের সময় যাকে আমার পছন্দ হয়নি, তার বিরুদ্ধে বললে নির্বাচন কমিশন বদলে দিয়েছে, আর এটি খুব স্বাভাবিক বিষয়।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে যতগুলো নির্বাচন হবে আমরা সিদ্ধান্ত নিয়েছি সবগুলোতে অংশগ্রহণ করবো। এর দুটি উদ্দেশ্য রয়েছে, প্রথমত আমাদের নিজস্ব সাংগঠনিক ও নেতৃত্ব মূল্যায়ন করা সঠিক কী অবস্থায় আছে। আর দ্বিতীয়ত সরকার কী করতে চাচ্ছে তা আমরা যেমন জানতে পারবো, তেমনি দেশবাসীও জানতে পারবে।

আমরা কেউ যদি নির্বাচনে এভাবে না আসতাম তাহলে সরকার বলতে পারতো আসলে সঠিক নির্বাচন দিতাম। কাজেই আগামী নির্বাচনকে সামনে রেখে সরকারকে এটাও একটা পরীক্ষা দেওয়ার সুযোগ দিচ্ছি বলে তিনি জানান।

জিএম কাদের বলেন, সরকার সত্যিকারার্থেই ভালো ও জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতে চায়, জনগণের আস্থা অর্জন করতে চায়, তাহলে ইভিএমে না করাই ভালো বলে আমরা মনে করছি। আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে আধিপত্যের অভিযোগ তোলার বিষয়ে তিনি বলেন, এটা নিয়ে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলবো। এছাড়া সরকারি দল বা সরকারের সঙ্গেও যোগাযোগ রাখবো।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ