বহির্বিশ্ব থেকে প্রত্যাখ্যাত হয়ে প্রধানমন্ত্রী উল্টাপাল্টা বলছেন: সালাম - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বহির্বিশ্ব থেকে প্রত্যাখ্যাত হয়ে প্রধানমন্ত্রী উল্টাপাল্টা বলছেন: সালাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ১৪, ২০২৩ ৮:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ১৪, ২০২৩ ৮:৪৭ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ
পুনরায় ক্ষমতায় থাকতে বিদেশে দেন-দরবার করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যাখ্যাত হয়ে এসেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। বলেন, ‘এ কারণে প্রধানমন্ত্রী এখন উল্টাপাল্টা বলতে শুরু করেছেন। সরকারের দমননীতি ও একদলীয় শাসনব্যবস্থা আজ শুধু দেশবাসীই নয়, সারাবিশ্ব অবগত।’

রবিবার সন্ধ্যায় নয়াপল্টন ভাসানী মিলনায়তনে মহানগর কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব বলেন।

সালাম বলেন, ‘বর্তমান সরকারের অধীনে নির্বাচন হওয়া আর শিয়ালের কাছে মুরগী বর্গা দেওয়া এক কথা। আওয়ামী লীগ কখনো কথা রাখেনি। স্বাধীনতার পরও এদের হাতেই গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল। বর্তমান শাসকগোষ্ঠীও একই কায়দায় গণতন্ত্রকে চার দেয়ালের মাঝে বন্দি করে রেখেছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সরকার শুধু বাকস্বাধীনতা কেড়ে নেয়নি, দ্রব্যমূল্য বৃদ্ধি করে জনগণকে ভাতেও মারতে চাই। তাই এখন আর কোনো প্রতিবাদ নয়, অন্যায়ের প্রতিরোধ গড়ে তুলতে হবে।’ এর জন্য নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।

মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, ‘জেল-জুলুম ও গায়েবি মামলা দিয়ে আর লাভ হবে। অত্যাচার নিপীড়ন সহ্য করতে করতে বিএনপির প্রতিটি নেতাকর্মী ইস্পাতের মত কঠিন হয়ে গেছে। এবার জীবন বাজি রেখে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে মাঠে নামবে এবং জনতার বিজয় হবেই হবে, ইনশাআল্লাহ।’

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, যুগ্ম আহ্বায়ক ইউনূস মৃধা, মোশাররফ হোসেন খোকন, আবদুস সাত্তার, তানভীর আহমেদ রবিন, লিটন মাহমুদ, মনির হোসেন চেয়ারম্যানসহ মহানগর নেতারা বক্তব্য দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ