পেঁয়াজ আমদানির বিষয়ে সিদ্ধান্ত দু-তিন দিনের মধ্যে : কৃষিমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পেঁয়াজ আমদানির বিষয়ে সিদ্ধান্ত দু-তিন দিনের মধ্যে : কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ২১, ২০২৩ ১:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ২১, ২০২৩ ১:২২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দাম না কমলে, ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, ‘আমরা উচ্চ পর্যায়ে, নীতি-নির্ধারণী পর্যায়ে আলোচনা করেছি। আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। ইনশাআল্লাহ দুই-তিনদিনের মধ্যে আপনারা সিদ্ধান্ত পাবেন- যে আমরা বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করবো কি না।’

রবিবার (২১ মে) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

কৃষিমন্ত্রী বলেন, ‘আমরা মাঠ থেকে তথ্য পাচ্ছি যে, পর্যাপ্ত পেঁয়াজ মজুত আছে। তবুও দাম বেশি। মধ্যম আয়ের, সীমিত আয়ের সব মানুষেরই কষ্ট হচ্ছে। ৮০ টাকা কেজি তো পেঁয়াজ হতে পারে না। নীতি-নির্ধারণী পর্যায়ে… আমরা শেষ পর্যন্ত চাষির স্বার্থটা দেখতে চাচ্ছি।’

বাজারে এখন পেঁয়াজের দাম ৮০ টাকা কেজি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘পেঁয়াজের দাম ৪৫ টাকার (প্রতি কেজি) বেশি হওয়া উচিত না।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ