গ্যাস, বিদ্যুৎ না থাকায় মানুষের মধ্যে হাহাকার চলছে : রিজভী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গ্যাস, বিদ্যুৎ না থাকায় মানুষের মধ্যে হাহাকার চলছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ৪, ২০২২ ৮:২০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ৪, ২০২২ ৮:২০ পূর্বাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট

গ্যাস, বিদ্যুৎ না থাকায় মানুষের মধ্যে হাহাকার চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘গতকাল প্রথম রোজা ছিল আর প্রথম রোজাতেই রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস ছিলনা। ধর্মপ্রাণ মুসলমানরা গ্যাস না থাকার কারণে ইফতার তৈরি করতে পারেন নি। মানুষের মধ্যে হাহাকার চলছে।

এটার মূল কারণ হলো এই সরকার দেশের জনগণ যে কষ্টে আছে তার ভ্রুক্ষেপ করে না। তারা শুধু উন্নয়ন উন্নয়ন বলে চিৎকার করে। আর দেশে গ্যাস, বিদ্যুৎ, পানি সমস্যার কারণে মানুষ হাহাকার করছে বলে জানান তিনি।

সোমবার (৪ মার্চ)দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।

রিজভী বলেন, ‘এই রমজান মাসেও আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা বলতে কোনো জুড়ি নেই। তারা বিদ্যুৎ নিয়ে কথা বলে। কয়েকটা বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলছেন ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। ঘরে ঘরে আলো পৌঁছে দিয়েছি। তারাতো আলো পৌঁছে দেয়নি, তারা পৌঁছে দিয়েছে অন্ধকার। তারা গণবিরোধী সরকার বলেই জনগণের কোনো উপকার করতে পারে না। মিথ্যার আশ্রয় নেয়, অসত্যের আশ্রয় নেয়, গুম-খুন ও গুপ্তহত্যার আশ্রয় নেয়।

সরকারের সমালোচনা করে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘তারা (সরকার) উৎসবে মেতে উঠেছে। বাহিরের দেশ থেকে শিল্পী এনে নাচ-গান করছে, যেখানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকেন। আর দেশের জনগণকে আধা বেলা খেয়ে না খেয়ে থাকতে হচ্ছে। তার কোনো খোঁজ তারা রাখে না। এদিকে দৃষ্টি না দেওয়ার কারণে দেশে দুর্ভিক্ষের পরিবেশ সৃষ্টি হচ্ছে।

দেশের জনগণের ওপর অবিচার অনাচার এর তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এই গণবিরোধী সরকারের বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সারাদেশের জনগণকে রাস্তায় নামতে হবে।

সংবাদ সম্মেলনে দলটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফৎ আলী সপু,সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ,ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ